রমজান উপলক্ষে পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।
আগামীকাল বৃহস্পতিবার দলের অন্য নেতাদের সঙ্গে এ ইফতারে অংশ নেবেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া রমজানের প্রায় প্রতিটি ইফতারে কারো না কারো সম্মানে অংশ নিবেন। এমনকি কিছু কিছু ইফতার নিজের উদ্যোগে অন্যদের সম্মানে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় তিনি তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
এরই ধারাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার দিয়েছেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইতোমধ্যে আলেম ওলামা মাশায়েখ এতিম ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার আয়োজন করেছেন।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





