প্রতারকচক্রের বিরুদ্ধে থানায় জিডি করেছেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ বিন সাঈদী।  

বুধবার (২৯ আগস্ট) রাজধানীর শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মাসুদ সাঈদী।  

তিনি অভিযোগ করেছেন, একটি প্রতারকচক্র বেশকিছু ফেসবুক আইডি ও পেজ খুলে কয়েক মাস ধরে তার নাম ও ছবি ব্যবহার করে জাতীয় নেতাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রচার এবং টাকা চেয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে।

মাসুদ বিন সাঈদী আরও অভিযোগ করে বলেন, ওইসব জালিয়াত ও প্রতারকচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এমবি