বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মু. ইয়াসিন আরাফাত বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মেধাবী নেতৃত্বের বিকল্প নেই|এজন্য দায়ীত্বশীলদেরকে সাংগঠনিক কাজের পাশাপাশি মেধার চর্চা অব্যাহত রাখতে হবে।
ঢাকা মহানগরী পূর্ব শাখা আয়োজিত থানা দায়িত্বশীল শিক্ষাশিবিরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামীর সুন্দর দেশ গড়ার জন্যে তিনি সকল দায়ীত্বশীলদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসাবে তৈরী করতে হবে। পাশাপাশি তিনি দায়িত্বশীলদেরকে সমাজ সংস্কারের জন্য সামাজিক কাজে নৈতিক মানদন্ড অব্যাহত রাখার কথা বলেন।
শাখা সভাপতি এস. আর মিঠুর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাম হোসেনের পরিচালনায় বৈঠকে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক শাহ মোহাম্মদমাহফুজুল হক,কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক মু. শরীফুল ইসলামও মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।
এমই





