ইংরেজিতে অনুষ্ঠান পরিচালনা করার জন্য এবং আয়োজকদের ইংরেজেতে বক্তব্য দেয়ার জন্য সমালোচনা করলেন খাদ্যমন্ত্রী এ্যডভোকেট কামরুল ইসলাম।
শনিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ডিরেক্টর জেনারেল অফ ফুড ও মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজের এক চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানটি ইংরেজিতে পরিচালনা করা হলে তিনি আয়োজকদের সমালোচনা করেন।
খাদ্যমন্ত্রী বলেন, আমার খুব লজ্জা লাগে এবং নিজেকে খুব ছোট মনে হয় এ কারণেযে আমাদের নিজেদের অনুষ্ঠানে যেখানে সবাই বাংলায় কথা বলে এবং বাংলা বুঝে সেখানে বিজাতীয় ভাষায় অনুষ্ঠান পরিচালনা করা হয়। আমাদের এ অপসংস্কৃতি পরিহার করতে হবে।
তিনি আরো বলেন, বিশ্ব ব্যাংকের চুক্তির কোথাও তো নেইযে তাদের সাথে চুক্তি হলে অনুষ্ঠান ইংরেজিতে পরিচালনা করতে হবে। তাহলেকেন আপনারা বিজাতীয় ভাষা ব্যবহার করেন। আর আপনারা যদি এ সংস্কৃতি পরিহার না করতে পারেন তাহলেসে অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিবেন না।
খাদ্যমন্ত্রীর এ সমালোচনা করার পর বাদ বাকী অনুষ্ঠান বাংলায় পরিচালনা করা হয়।
এমবিএইচ





