খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে ২ টি ককটেল বিস্ফোরণ হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলশানের কার্যালয়ের ৫০ গজ দূরে সামনের সড়কে ককটেল বিস্ফোরিত হয়। রাত ৯ টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। এর একটু দূরে পুলিশ উপস্থিত ছিল। ককটেল বিস্ফোরণের পরে হামলাকারীদের মটর সাইকেলে চলে যায়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
এএইচ





