আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়ার চূড়ান্ত আন্দোলন আর তার ফল গত চার বছর ধরে জনগণ দেখে আসছে।আন্দোলনের ভয় দেখিয়ে আর লাভ নেই।

শনিবার সকাল ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খুলিশাকুন্ডি ইউনিয়ন যুবলীগের পথসভায় এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, তারা নিজেরাই আন্দোলনে নামতে পারে না, আর গর্তের মধ্যে লুকিয়ে থেকে ব্যাঙের মতো একটি ডাক দিয়ে চুপ করে বিবৃতি পাঠায়। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধের চেতনা বুকে ধারণ করে সামনে পথ চলতে হবে।

তিনি আরো বলেন, সততা ও মনোবল নিয়ে দেশের জনগণের জন্য কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন, দৌলতপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক বুলবুল আহাম্মেদ টোকন চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, খলিশাকুণ্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন প্রমুখ।

এসএইচ