পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে দেশি-বিদেশী কুচক্রি মহলে যারা জড়িত ছিল তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেছেন ন্যাশনালিষ্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এন ডি এফ) আহবায়ক শওকাত হোসেন নিলু।
আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবী জানান।
একই সাথে ভবিষ্যতে বাংলাদেশের উন্নায়ন বিরোধী এ ধরনের চক্রান্ত রোধে কুচক্রিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী ও কারা হয়। তা ছাড়া বিশ্বব্যাংকে সাবেক প্রেসিডেন্ট জিম ইয়াং কিং এবং ড: মুহাম্মদ ই্উনুসসহ দেশি-বিদেশী চক্রান্তকারীদের শাস্তির দাবী করা হয়।
শেখ শওকাত হোসেন নিলু বলেন, একটি দেশি-বিদেশী কুচক্রি মহল বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্ঝলের সবচেয়ে বড় উন্নায়ন প্রকল্প পদ্মা সেতুর বাস্তবায়ন হোক তা চায় নাই। সেজন্য বিশ্বব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট জিম ইয়াং কিং মেয়াদ শেষ হওয়ার মাত্র ২৪ ঘন্টা আগে ব্যাংকের কার্যকারী পরিষদের কোন অনুমোদন ছাড়াই দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিল করেন।
তিনি দাবী করে বলেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন মুখ্য ছিল না।মূখ্য ছিল বাংলাদেশের মর্যাদা ক্ষুন্নও বাংলাদেশকে একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিশ্ববাসীর কাছে প্রতিষ্ঠিত করা। এ ষড়যন্ত্রে জিম ইয়াং কিংকে সহযোগিতা কর কিংবা উস্কে দেওয়ার কাজটি করেছেন বাংলাদেশের নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস, বাংলাদেশে বিশ্বব্যাংকের তৎকালীন প্রতিনিধি এবং দেশের একশ্রেনীর বুদ্ধিজীবী অথচ কানাডার আদালতসহ সব জায়গায় প্রমানিত হয়েছে, ঐ প্রকল্পে কোনো দুর্নীতি করার সুযোগই ছিলনা।কারণ, তখন পদ্মাসেতুর কাজই শুরু হয় নাই। এবং অর্থ ও ছাড়া হয় নাই। তাই আমি বাংলাদেশের জনগনের পক্ষ থেকে এ সমস্ত কুচক্রীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি, যাতে বাংলাদেশের উন্নয়নে ভবিষ্যতে কেউ এ ধরণের চক্রান্ত করার সাহস না পায়।
শেখ শওকত হোসেন নিলু’র সভাপতিত্বে মানব বন্ধনে আরও বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি মহিউদ্দিন বাবলু, তৃনমুল ন্যাপ’র চেয়ারপারসন পারভীন নাসের খান ভাসানী, জাতীয় স্বাধীনতা পাটির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, বাংলাদেশ মুসলিমলীগ এর সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ শহিদুজ্জামান, ন্যাপ ভাসানীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ইসলামী পাটির সভাপতি আলহ্বাজ শফিকুল ইসলামসহ প্রমূখ। এতে সঞ্চালনা করেন এনপিপির যুগ্ন-সচিব সৈয়দ মাহমুদুল হক আক্কাস।
এমই /এবি





