সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরে এলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে ৩ টায় বিমানবন্দর থেকে ফিরে আসেন নিজাম হাজারী। এসময় তার সঙ্গে ফেনীর আরও ২ জন আওয়ামী লীগ নেতা ছিলেন।
নিজাম উদ্দিন হাজারীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় তার সাথে অপর দুই আওয়ামী লীগ নেতাও বিমানবন্দর থেকে ফেরত আসেন।
এবিষয়ে বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়, নিজাম উদ্দিন হাজারী বিদেশ গমনের ব্যাপারে পাসপোর্ট ও ভিসা ইমিগ্রেশনে জমা দেয়ার আগেই তিনি তার নিষেধাজ্ঞার বিষয়টি অবগত হন।
বিষয়টি জানতে পেরে তিনি নিজেই বিমানবন্দর থেকে ফিরে যান। এ কারণে তার ফেরত যাওয়া সংক্রান্ত কোন তথ্য ইমিগ্রেশনে নথিভূক্ত হয়নি।
বিমানবন্দরের অফিসার ইনচার্জ (ইমিগ্রেশন) জানান, নিজাম উদ্দিন হাজারীকে ফেরত দেয়ার ব্যাপারে কোন তথ্য ইমিগ্রেশনের কাছে নেই।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর





