বিএনপির গণ-অনশনে যোগ দিলেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিকাল সাড়ে ৪টায় তিনি অনশনস্থলে আসেন। এ সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে স্লোগান দেন। খালেদা জিয়াও উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিনন্দন জানান।
এর আগে সকাল সোয়া ৯টায় দলটির পূর্বঘোষিত অনশন কর্মসূচি শুরু হয়। ওলামা দলের সভাপতি আবদুল মালেক পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। দুপুরে নামাজের জন্য ২০ মিনিটের বিরতি দেয়া হয়। বিরতির পর আবারও নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এ কর্মসূচিতে প্রায় শতাধিক কেন্দ্রীয় নেতাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।
অন্যদিকে গণ-অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, ডেমোক্রেটিক লীগ-ডিএলের মহাসচিব সাইফুদ্দিন আহমেদ মনি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি মহাসচিব আলমগীর মজুমদার প্রমূখ।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনশনে উপস্থিত রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসূফ, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, সাবিহ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ওবায়দুল হক নাসির, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক প্রমূখ।
[b]ঢাকা, এমএইচ, ০৪ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
রাজনীতি
গণ-অনশনে খালেদা জিয়া
বিএনপির গণ-অনশনে যোগ দিলেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিকাল সাড়ে ৪টায় তিনি অনশনস্থলে আসেন। এ সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে স্লোগান দেন। খালেদা জিয়াও উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিনন্দন জানান।





