মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

রক্তচাপ অনেক কমে যাওয়ায় দুর্বল হয়ে পড়েছেন তিনি। পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) হওয়ায় তার দেহের নিচের অংশ নাড়াচাড়া করতে পারছেন না।

তবে সংজ্ঞা হারাননি। অনেক্ষণ ডাকাডাকির পরে তিনি সাড়া দিতে পারছেন।

তার পারিবারিক সূত্র জানা গেছে, রক্তচাপ এই মুহূর্তে ৬০:৪০। রক্তচাপ বাড়ানোর জন্য ওষুধ দেয়া হচ্ছে। এতে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

কেএইচ/এএইচ