বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এসেও ফিরে যেতে হলো কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিনী নাসরিন সিদ্দিকীকে।
শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে আসেন তিনি। তার সঙ্গে ছিলেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকীসহ ১১ সদস্যের প্রতিনিধি দল।
গুলশান কার্যালয়ের সামনে দায়িত্বরত গোয়েন্দা পুলিশ রেজিস্টার খাতায় তাদের নামও এন্ট্রি করেন। তারা ভেতরে প্রবেশের জন্য কিছুক্ষণ অপেক্ষা করেন। পরে জানানো হয়, ভেতরে যাওয়ার অনুমতি নেই। তারা রাত ৮টা ৩ মিনিটের দিকে গুলশান কার্যালয় থেকে চলে যান।
জেএ





