আগামী ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ১১টায় এক জরুরি বৈঠক ডেকেছে কেন্দ্রীয় ১৪ দল।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
উক্ত বৈঠকে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
এমআর/কেএইচ





