আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থার সিনিয়র সদস্য আইজিপি এম. সানাউল হক দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সরকার পক্ষের বাদি ও সাক্ষীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
রোববার পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট রাজলক্ষ্মী হাইস্কুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আইজিপি এম. সানাউল হক সাঈদীর মামলায় বাদি ও সাক্ষীদের সত্য ও ন্যায়নিষ্ঠার সঙ্গে সাক্ষ্য দেয়ায় ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধ মামলার বাদি ও সাক্ষীদের নিরাপত্তা বিধানে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।
পরে তিনি ওই মামলার বাদি মাহাবুবুর রহমানকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা ও নিহত সাক্ষী মোস্তফার স্ত্রী হাসিনা বেগমকে ৫ লাখ টাকার চেক অনুদান হিসেবে হস্তান্তর করেন। এ সময় পিরোজপুর জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী এবং পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।
একই স্থানে মামলার বাদী ও অন্য সাক্ষীদের সঙ্গে কড়া পুলিশি প্রহরায় এক রুদ্ধদ্বার বৈঠক করেন আইজিপি এম. সানাউল হক।
ঢাকা, ২ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি.কম) // এসআর
রাজনীতি
মাওলানা সাঈদীর মামলার বাদি ও সাক্ষীদের মাঝে চেক হস্তান্তর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থার সিনিয়র সদস্য আইজিপি এম. সানাউল হক দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সরকার পক্ষের বাদি ও সাক্ষীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। রোববার পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট রাজলক্ষ্মী হাইস্কুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।





