রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগীর আল মাহী সাদ।

আজ রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেন দলটির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। বিষয়টি নিশ্চিত করেছেন জাপার একাধিক প্রেসিডিয়াম সদস্য।

এর আগে গত মঙ্গলবার জাপার বনানী কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাদ এরশাদ। 

এরশাদের মৃত্যুতে শূন্য রংপুর-৩ আসনের ভোট হবে আগামী ৫ অক্টোবর। ১৯৮৬ সাল থেকে রংপুর-৩ আসনে টানা জয়ী হয়েছে জাপা। এরশাদ এ আসনে পাঁচবার জিতেছেন।

এএস