বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন-বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত খালেদা জিয়ার বাসভবনে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে বৈঠকটির বিষয়ে গোপনীয়তা রক্ষা করা হয়। বৈঠক শেষে বিএনপির বিভিন্ন সূত্র এটি নিশ্চিত করে।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।
এদিকে, রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নিজ বাসভবনে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার চ্যান হ্যাং উইং এর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ উভয় দেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা হয় বলে জানিয়েছে বিএনপি সূত্র।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ // জেআই
[/b]
রাজনীতি
ডানকানের সঙ্গে বৈঠক খালেদার
বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন-বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া





