বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে গ্রেফতার করে অস্বীকার করা ও দেশব্যাপী ছাত্রদলের নেতাকর্মীদের হত্যা, গুম, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
সোমবার সকাল ৮টার দিকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে রমনা টেনিস কোর্টের সামনে থেকে একটি মিছিল মৎস্য ভবন অভিমুখে রওনা দেয়। মিছিলটি ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট অতিক্রমকালে পুলিশের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মনিরুজ্জামান রেজিন, যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান সোহাগ, মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুকী হিরা, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান, স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান,
বুয়েট ছাত্রদল সভাপতি কে.এম.এস মূসাব্বির শাফি; আইন ছাত্র ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য আশরাফ জালাল খান মনন; মোহাম্মাদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ শামীম ইকবাল খান; ঢাকা কলেজ ছাত্রদলের যোগাযোগ সম্পাদক খায়রুল ইসলাম, ঢামেক ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান খান সুমন; আই.ই.বি ছাত্রদলের জিএস ফুলন কর্মকার;
ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান হলের সাজিদ হাসান বাবু, জহুরুল হক হলের শ্যামল মালুম; মুজিবুর রহমান হলের তুহিন সরকার; জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা লুৎফুর রহমান ফরহাদ ভুঁইয়া; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোঃ সানোয়ার আলম, মনির হোসেন,মোঃ শাহাদাৎ হোসাইন; শিবপুর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মনির হোসেন, শাহাদাত হোসেন প্রমুখ।
এআর





