ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজকে জামদানি শাড়ি উপহার দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁও-এ বৈঠকের আগেই খালেদার জিয়ার উপহার সুষমার কাছে পৌঁছে দেয়া হয় বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
তিনি জানান, বিভিন্ন রঙের পাঁচটি জামাদানি শাড়ি দেয়া হয়েছে তাকে। তবে সুষমা স্বরাজ খালেদা জিয়াকে কোনো উপহার দেননি। এছাড়া বিএনপি এবং ভারতের প্রতিনিধিদের ছাড়াই আলাদাভাবে একান্তে ১২ মিনিট কথা বলেছেন খালেদা জিয়া ও সুষমা।
একটি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া ৫ জানুয়ারির উপর নির্মিত ডকুন্টোরি এবং সরকারের বিরোধীদল নির্যাতনের ভিডিও সুষমার হাতে দিয়েছেন।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





