পরিকল্পিত হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ১৯ জুন সারা দেশে ১ ঘণ্টা মানববন্ধন করবে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট।

বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের এক বৈঠক শেষে এ কথা জানান জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

বৈঠক শেষে জানানো হয়, আজ শুক্রবার পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের বাসায় যাবে ১৪ দলের একটি প্রতিনিধিদল। গত রবিবার চট্টগ্রামে খুন হন তার স্ত্রী মাহমুদা খানম মিতু।

এছাড়া গত ৭ জুন ঝিনাইদহে সন্ত্রাসীদের হাতে নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী বাড়িতে আগামী ১৪ জুন যাবে ১৪ দলের প্রতিনিধিদল।

এমআর