আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা আগামী ০৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
ওইদিন বিকালে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারনী এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত বছর করোনাকালে সংক্ষিপ্ত পরিসরে বৈঠক হয়। এক বছরের অধিক সময় পরে আগামী বৃহস্পতিবার হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই সভা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত রোববার বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প পরিদর্শনে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান।
বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে আলাপ-আলোচনা হবে। যেহেতু লম্বা বৈঠক হবে, অনেক বিষয়ে আলোচনা থাকবে।
কাউন্সিল নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কাউন্সিল নিয়ে আমাদের পার্টি প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত কোনও ইঙ্গিত দেননি।
এমবি





