বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাতে অংশ নিবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
প্রতিবছরের ন্যায় এবছরও তিনি টঙ্গীর এটলাস বাংলাদেশ লি: ভবনে বসে মোনাজাতে অংশ নিবেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
দুই পর্বের ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে শুক্রবার সকালে। আজ প্রথম পর্বের আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। চারদিন বিরতি শেষে আগামী ৩১ জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এ বছরের জন্য বিশ্ব ইজতেমার কাজ শেষ হবে। আখেরি মোনাজাত করবেন ভারতের আলেম ও তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা জুবায়ের হাসান।
রাজনীতি
আখেরী মোনাজাতে অংশ নিবেন খালেদা জিয়া
বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাতে অংশ নিবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রতিবছরের ন্যায় এবছরও তিনি টঙ্গীর এটলাস বাংলাদেশ লি: ভবনে বসে মোনাজাতে অংশ নিবেন।





