২০ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন,ঈশাখাঁ, মওলানা ভাসানী ও শহীদ জিয়ার বাংলাদেশে কৃতদাসের শাসন মেনে নেয়া যায় না।
আজ রবিবার বিকালে পঞ্চগড়ের বকুলতলায় ২০ দলীয় জোটের নেতা কর্মীদের এক সভায়প্রধান অতিথির তিনি এ বক্তব্য দেন।
পঞ্চগড় জেলা জাগপার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুফিজুল ইসলাম মুফির পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, জাগপা কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান। বক্তব্য রাখেন জেলা জাগপা নেতা খাদিম উদ্দিন, বেলাল কমিশনার, গুলশান আলম প্রধান, নয়ন মাস্টার, পৌর জাগপা নেতা ফিরোজ খান মুন, যুব জাগপা নেতা শাহরিয়ার বিপ্লব, পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা জামায়েতের আমির এম.এ খালেক, জেলা জাগপা ছাত্রলীগ সভাপতি শাহদাত হোসেন সেলিম, জাগপা মজদুর লীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
শফিউল আলম প্রধান পঞ্চগড়ের জনগণকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে স্বাধীনতা ও গণতন্ত্রের দুশমনদের উপর ঝাপিয়ে পড়ার আহবান জানান। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনচেতা মানুষ কখনো কৃতদাসদের শাসন মেনে নিতে পারে না। মুজিব কোট ওয়ালারা যতই উসকানী দেক না কেন আওয়ামী ওয়ালাদের পাতানো ফাঁদে বিরোধী জোট পা দেবে না।
তিনি শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, যেদিকেই আঙ্গুলী দেখান না কেন, বাস্তবতা হচ্ছে মুজিব হত্যার মাঠ যারা তৈরী করেছিল। যারা উল্লাস করেছে” মুজিবের চামড়া দিয়ে যারা ডুগডুগি বাঁজাতে চেয়েছিল তারাই আজ আপনার চারপাশ আলোকিত করে আছে।
ঢাকা, ৩ জুলাই, টাইমনিউজবিডি.কম/ একে





