“সবার উপরে দেশ” এই ছিল মরহুম হান্নান শাহ’র রাজনৈতিক দর্শন এমন মন্তব্য করে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান ও সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান এক যুক্ত শোক বার্তায় বলেছেন, মরহুম আ.স.ম হান্নান শাহ ছিলেন একজন কালজয়ী দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী নেতা।
চলমান সংকটকালীন বাংলাদেশে তাঁর অভাব পূরণ হবার নয়। আল্লাহ পাক তাঁকে জান্নাতবাসী করুক। শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এছাড়া কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজনও করে দলটি।
এমএনজে





