বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যেই পুলিশ পিপার স্প্রে নিক্ষেপ করেছিলো।
বুধবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
রিজভী আহমেদ বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচি চলছে এবং চলবে।
তিনি দেশবাসীকে খালেদা জিয়ার পক্ষ থেকে অবরোধ কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্বকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত বিএনপির সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দাবি করেন।
জেএ





