বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বাংলাদেশের ন্যায্য দাবি তুলে ধরতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর পরই গণতান্ত্রিক বামমোর্চার সমন্বয়ক মোশরেফা মিশুর বাসভবন ঘেরাও করে রেখেছে কলাবাগান থানা পুলিশ।
শনিবার দুপুরে গণতান্ত্রিক বামমোর্চার সমন্বয়ক ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু গণমাধ্যমের কাছে এই অভিযোগ করেন।
তবে কলাবাগান থানা পুলিশ মোশরেফা মিশুর অভিযোগ অস্বীকার করেছে।
প্রসঙ্গত, সাতটি বাম দলের জোট মোদির সফরে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল, সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন দাবিতে শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়।
এমএইচ
রাজনীতি
মোদি বিরোধী কর্মসূচি দেওয়ায় পুলিশের নজরদারিতে মিশু
গণতান্ত্রিক বামমোর্চার সমন্বয়ক মোশরেফা মিশুর বাসভবন ঘেরাও করে রেখেছে কলাবাগান থানা পুলিশ





