জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ নিজ এলাকা পটুয়াখালীর বাউফলে আসছেন। এ উপলক্ষে উপজেলার বগা লঞ্চঘাট এলাকা থেকে কালাইয়া বন্দর পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক সাজানো হয়েছে নানা রঙের পোস্টার, ব্যানার-ফেস্টুন ও ১৫০টি তোরণে। আর তাতে শোভা পাচ্ছে চিফ হুইপের ছবি। আর এ সবই করা হচ্ছে চিফ হুইপকে তুষ্ট করতে।
উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকালে স্থানীয় সরকারি পাবলিক মাঠে চিফ হুইপকে দেয়া হবে বিশাল গণসংবর্ধনা।
বরিশাল শিক্ষা প্রতিষ্ঠানের সৌজন্যে ব্যানার টাঙানোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিষ্ঠান প্রধান বলেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারাই তাদের পরিচালনা পরিষদের নেতৃত্বে। এ কারণে তারা বিদ্যালয়ের খরচে তোরণ বানিয়েছেন।তিনি ১২ হাজার টাকা ব্যয়ে তার প্রতিষ্ঠানের সৌজন্যে একটি তোরণ ও এক হাজার টাকা ব্যয়ে একটি ব্যানার বানিয়েছেন।
ডেকোরেটর ব্যবসায়ী এমদাদ মিয়া বলেন, যারা আগে বানিয়েছেন তাদের একটু খরচ কম হয়েছে। তবে প্রতিটি তোরণ তৈরিতে কমপক্ষে ২০ হাজার টাকা ব্যয় হয়।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণসংবর্ধনা কমিটির আহ্বায়ক আবদুল মোতালেব হাওলাদার বলেন, তিনি (চিফ হুইপ) তাদের জন্য গর্ব। এ কারণে তাকে সম্মান জানানোর জন্য নেতাকর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা নিজেদের উদ্যোগে তোরণ বানিয়েছেন।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
চীফ হুইপের জন্য ১৫০ তোরণ!
জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ নিজ এলাকা পটুয়াখালীর বাউফলে আসছেন। এ উপলক্ষে উপজেলার বগা লঞ্চঘাট এলাকা থেকে কালাইয়া বন্দর পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক সাজানো হয়েছে নানা রঙের পোস্টার, ব্যানার-ফেস্টুন ও ১৫০টি তোরণে।





