গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন তাদের সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ বৈঠক শুরু হয়েছে।
আজ  মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দলের বনানী কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হওলাদার বৈঠকে উপস্থিত আছেন।
দলীয় প্রধানের নির্দেশে গত ৫ জানুয়ারির নির্বাচনে দলের যেসব মনোনীত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচনে অংশ নেননি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে বিশেষ বৈঠকটি ডেকেছেন এরশাদ। সহানুভূতি দেখাতেই মূলত দলের চেয়ারম্যান তাদের ডেকেছেন। কেবল নির্বাচন বর্জনকারীরাই এ সাক্ষাতে থাকবেন।
[b]ঢাকা,১১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]