এতিমের জমি দখলের অভিযোগে শেরেবাংলা নগর থানা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী নাজমুল হাসান তালহাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এ বহিষ্কারাদেশ দেন।

বিবৃতিতে বলা হয়, শেরেবাংলা নগর থানায় এতিমের জমি দখলের অভিযোগে গাজী নাজমুল হাসান তালহা (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, শেরেবাংলা নগর থানা শাখা)-কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এর স্বাক্ষরের মাধ্যমে তা কার্যকর করা হয়। পত্রিকার মাধ্যমে এ সংবাদটি তাদের নজরে আসলে দ্রুত নাজমুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেন তারা।

এমএনজে