ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন বিএনপির গণতান্ত্রিক কোন আন্দোলনে বাধা নেই । তবে আন্দোলনের নামে খালেদা জিয়াকে আর কোন নাশকতা করতে দেয়া হবেনা।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে প্রজম্ম ৭১ আয়োজিত “জামায়াত-শিবির, রাজাকার ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ চাই” শীর্ষক আলোচান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া সাময়িক সময়ের জন্য গণতান্ত্রিক পথে থাকলেও আবারো যেকোন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করবেন তিনি। গত শনিবার রাজবাড়ি জনসভার বক্তব্যই এর প্রমাণ।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির জন্মই হয়েছে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে। আল শামস, আল বদর, মুসলিম দল ও জামায়াতে গর্ভ থেকেই জন্ম নিয়েছে এ দলটি। মুক্তিযুদ্ধের সময় থেকে জিয়াউর রহমান ষড়যন্ত্র শুরু করেছে, তার উত্তরসূরি হিসেবে আজও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তার স্ত্রী খালেদা জিয়া।
কামরুল বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কাজ করার শুরু থেকে ষড়যন্ত্র করছে খালেদা জিয়া। তার এ ষড়যন্ত্র এখনো চলছে। যে কোন সময় ছোবল মারতে পারে। তাই আমাদের সবাই সতর্ক থাকতে হবে।
সংগঠনের সভাপতি মো: আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সানজিদা খানম এমপি, প্রজম্ম ৭১ এর বিভিন্ন পর্যয়ের নেতা-কর্মীরা।
[b]ঢাকা, এমআর, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
‘আন্দোলনের নামে খালেদাকে নাশকতা করতে দেয়া হবে না’
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন বিএনপির গণতান্ত্রিক কোন আন্দোলনে বাধা নেই । তবে আন্দোলনের নামে খালেদা জিয়াকে আর কোন নাশকতা করতে দেয়া হবেনা। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে প্রজম্ম ৭১ আয়োজিত “জামায়াত-শিবির,





