ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিমের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাতে তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নিতে বাঁধা দেয়া যে কোন সংগঠনের গণতান্ত্রিক অধিকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এ মন্তব্য করেন।

জনমনে কথা উঠেছে অধ্যাপক পিয়াস করিম জীবিত অবস্থায় জামায়াতের এজেন্ট হিসেবে কাজ করছে। এবং তিনি মুক্তিযুদ্ধে বিপক্ষের শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। এ জন্য বিভিন্ন ছাত্র সংগঠন তার লাশ শহীদ মিনারে নিতে বাঁধা দিচ্ছে এ ব্যাপারে আওয়ামী লীগ কি মনে করছেন? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, অধ্যাপক পিয়াস করিমের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে। সেই ভিত্তিতে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের যে কোন সংগঠনের অধিকার আছে তার লাশ শহীদ মিনারে নিতে বাঁধা দেয়ার। এ ব্যাপারে আওয়ামী লীগের বলার কিছু নেই।

 

এমআর / ইআর