বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। কর্মসূচি অনুযায়ী শুক্রবার বাদ আসর কেন্দ্রীয়ভাবে নয়াপল্টন পার্টি অফিস দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার দুপুরে যুবদলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক কাজী রফিক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান উপস্থিত থাকবেন।

বিবৃতিতে যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল সংগঠনের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।

এমএইচ