ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেছেন, খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাই প্রমাণ করে নিরাপত্তা পরিস্থিতি কী। এই পরিস্থিতিতে বিরোধী জোটের কেউ নিরাপদ নয়।

আজ মঙ্গলবার নির্বাচনি প্রচারণা চালানোর সময় তিনি এই কথা বলেন। রাজধানীর লালবাগের হোসনী দালান এলাকা থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর তিনি নাজিমউদ্দিন রোড, বকশীবাজার, চানখারপুল, তারা মসজিদ, তাঁতী বাজার, বেগম বাজার এলাকায় জনসংযোগ করেন।

বর্তমান পরিস্থিতিতে সেনা মোতায়নে জরুরি বলে উল্লেখ করে আফরোজা আব্বাস বলেন, 'আমরা প্রতিনিয়ত বাধার মুখে পড়ছি। গণসংযোগকালে পুলিশ বার বার বাধা দেয়। কর্মীদের ভয় দেখায়। পরিকল্পিতভাবে হয়রানির মাধ্যমে আমাদের গণসংযোগ তথা নির্বাচনি প্রচারণা ও কার্যক্রমকে স্থবির করার চক্রান্ত চলছে। আমি শঙ্কিত আমাদের ভোটারদের ভোট কেন্দ্রে আসতে দেবে কিনা।'

জেআই