সরকার ভোটাধিকার হরণ করলে তা হবে স্বাধীনতার বিরোধীতা-এমন মন্তব্য করে, ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের দাবি মানা না হলেও নির্বাচন নিয়ে এখনো হতাশা প্রকাশ করতে চাই না।' 

বিকেলে, জাতীয় প্রেসক্লাবে অায়োজিত সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন, 'নির্বাচন কমিশন এখনো জাতীয় ঐক্যফ্রন্টের দাবি মানেনি। তবে এসব বিষয়ে কথা বলে এখনই নেতা-কর্মীদের হতাশ করতে চাই না।'

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে সৎ ও যোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেয়া হবে বলেও জানান গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।  

এছাড়া, এমাজউদ্দিন ও খন্দকার মোশাররফের মধ্যে ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে জানতে চাইলে ড. কামাল বলেন, 'এ ধরণের ভাষা ব্যবহার থেকে সবাইকে বিরত থাকতে হবে, ঐক্য ধরে রাখতে হলে ভদ্র ভাষায় কথা বলতে হবে।'

এসএম