মিশরের সামরিক জান্তার মিথ্যা সাজানো মামলায় মিশরের মুসলিম ব্রাদারহুডের কয়েক জন সিনিয়র নেতাসহ ৭৫ জনকে মৃত্যুদণ্ড ও অন্য সাতশত জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ এবং সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।
আজ (৯ সেপ্টেম্বর) প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে বলেন, “মিশরের সামরিক জান্তার সাজানো মিথ্যা মামলায় মুসলিম ব্রাদারহুডের কয়েক জন সিনিয়র নেতাসহ ৭৫ জনকে মৃত্যুদণ্ড ও অন্য সাতশত জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়ার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।
মিশরের নির্বাচিত সরকারকে বেআইনীভাবে উৎখাত করার পর থেকেই সে দেশের জনপ্রিয় রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মী এবং সাধারণ জনগণের উপর চলছে সামরিক জান্তার অত্যাচার ও জুলুম-নির্যাতন। বেআইনীভাবে ক্ষমতাচ্যুত ড. মোহাম্মাদ মুরসিকে অন্যায়ভাবে এখনো বন্দী করে রাখা হয়েছে। মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা মোহাম্মাদ বদিসহ ৪৭ জন নেতাকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। মিশরের সামরিক জান্তা মিশরের মুসলিম ব্রাদারহুড ও সে দেশের জনগণের উপর অত্যাচার-নির্যাতনের স্টীম রোলার চালাচ্ছে। সামরিক জান্তার জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য জাতিসংঘ এবং ওআইসিসহ সকল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও শান্তি প্রিয় বিশ্ববাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।
অত্যাচার-নির্যাতন বন্ধ করে অবিলম্বে মুসলিম ব্রাদারহুডের সকল নেতা-কর্মীকে মুক্তি দেয়ার জন্য আমরা মিশর সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
এসএম





