বিএনপির চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন।
গুলশানের হোটেল ওয়েস্টিনে বিকাল ৪টা ৩৫ মিনিটে এ সংবাদ সম্মেলন  শুরু  হয়েছে।  
এতে উপস্থিত আছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.আর এ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিষ্টার মওদুদ আহমদ,এম কে আনোয়ার,লে.জে. (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, বেগম সারওয়ারী রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড.আব্দুল মঈন খান।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড.ওসমান ফারুক, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, ব্যারিষ্টার শাহজাহান ওমর, অধ্যাপক এম এ মান্নান, ইনাম আহমেদ চৌধুরী, রিয়াজ রহমান, শামছুজ্জামান দুদু, সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান।
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, ফজলুর রহমান পটল, সেলিমা রহমান, শমসের মবিন চৌধুরী, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম,  ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
১৯ দলীয় জোটে নেতৃবৃন্দের মধ্যে জামায়াতের মজলিশে শুরার সদস্য আ্যাডভোকেট মশিউল আলম, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড.কর্ণেল (অব) অলি আহমদ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, জাতীয় গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান শফিউল আলম প্রধান, এনডিপির সভাপতি শেখ শওকত হোসেন নীলু, খেলাফত মজলিশের সভাপতি মাওলানা ইসহাক, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা, ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, মুসলিম লীগের সভাপতি এইচ এম কামরুজ্জামান, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান এ্যাডভোকেট আবদুল মোবিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগ সভাপতি সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ উপস্থিত রয়েছেন।
এর আগে বিএনপি চেয়ারপারসন সর্বশেষ গত ১৫ জানুয়ারি বিকালে একই স্থানে সংবাদ সম্মেলন করেন।
[b]ঢাকা,এমএইচ,৪ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম) // কেএইচ [/b]