বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, তৃণমুল ব্যবসায়ীদের কথা বিবেচনায় চামড়ার দাম নির্ধারণ করা হলেও বাজারে এর প্রভাব পড়েনি। তাই বাধ্য হয়ে চামড়া রফতানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ (১৪ আগস্ট) বুধবার সকালে রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের মন্ত্রী এই কথা বলেন। রফতানি শুরু হলেই বাজারে চামড়ার দাম বাড়বে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
টিপু মুনশি বলেন, “আমরা রফতানির সিদ্ধান্ত নিয়েছি। আজকে তারা মিটিংয়ে বসবে। যদি রফতানি করা যায় তাহলে দাম বাড়বে।”
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, “যারা এর মধ্যে বিক্রি করে দিয়েছে তাদের আসলেই লোকসান হয়েছে। আমরা বলেছিলাম চামড়াটা লবণ দিয়ে অন্তত দুই চারদিন রেখে দেয়।”
“যদি চামড়া রফতানি করা যায় তাতে তৃণমূলে চামড়ার দাম ভাল হবে” যোগ করেন টিপু মুনশি।
এমবি





