বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, এই বর্ষাকলে আমরা বেশি বেশি গাছ লাগাবো। বৃক্ষরোপন করে প্রিয় বাংলাদেশকে বাসযোগ্য ভূমি হিসেবে আমরা গড়ে তুলবো। ইতোমধ্যেই আমরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে কয়েক হাজার ফলজ-বনজ-ঔষধী গাছের চারা রোপন করেছি। এটাকে আমরা ইবাদাতের অংশ হিসেবে গ্রহণ করেছি।
মঙ্গলবার (২৮ জুন) রাজধানী ঢাকার কদমতলী এলাকায় বৃক্ষরোপন অভিযান ও গাছের চারা বিতরণ কর্মসূচী উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।
এসময় সেখানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামাল হোসাইন। কদমতলী উত্তর থানা জামায়াতের আমীর আব্দুর রহিম জীবন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর মোঃ শাহজাহান খান, কদমতলী উত্তর থানা নায়েবে আমীর লোকমান হোসেন, কদমতলী উত্তর থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ প্রমূখ।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, গোটা পৃথিবীটাকে ভারসাম্যপূর্ণ রাখতে গাছ একটি বড় নিয়ামক। এই সমাজটাকে ভালো রাখতে গাছের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। গাছ আমাদের প্রিয় বন্ধু, কারণ আমরা কার্বনডাই অক্সাইড ত্যাগ করি যা গাছ শোসন করে এবং গাছ থেকে অক্সিজেন আমরা গ্রহণ করি যা গাছ ত্যাগ করে। এজন্য গাছের প্রতি হৃদয়বান থাকা আমাদের দায়িত্ব। আমরা প্রত্যেককে গাছ রোপনের জন্য উৎসাহিত করছি। এই কুরবানীর ঈদে যারা নিজ নিজ গ্রামে যাবেন বা অবস্থান করবেন সেখানেও আপনারা গাছ লাগাবেন এই প্রত্যাশা করছি।
এমআর





