২২ এপ্রিল বিএনপির তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
রোববার বেলা সোয়া ১১টায় তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ আসাদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য বিএনপি এ লংমার্চ কর্মসূচি পালন করছে না। কেননা, এর আগে তারা ১০ বছর ক্ষমতায় থাকলেও কখনও তিস্তা ও গঙ্গার পানি নিয়ে কিছু বলেনি। বরং আওয়ামী লীগের শাসনামলে গঙ্গা চুক্তির সময় তারা বিরোধিতা করেছিল।
তিনি বলেন, তিস্তা পানি বন্টন চুক্তি প্রায় চূড়ান্ত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কারণে এ চুক্তি স্বাক্ষরে দেরি হয়েছে। আশা করা যায়, ভারতের লোকসভা নির্বাচনের পর এ চুক্তি সম্পন্ন হবে।
২৪-২৭ এপ্রিল রাজশাহীতে অনুষ্ঠিতব্য পার্টির ৯ম কাউন্সিল উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক। আরও উপস্থিত ছিলেন পার্টির পলিট ব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, হাজেরা সুলতানা এমপি প্রমুখ।
গত বছর ৯ম কাউন্সিল অনুষ্ঠিত হবার কথা ছিলো। তবে বিএনপি-জামায়াতের দেশব্যাপী সহিংস কার্যক্রমের কারণে কাউন্সিল পিছিয়ে যায়। কাউন্সিলে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, সমাজতান্ত্রিক ভিয়েতনাম এবং উত্তর কোরিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]
রাজনীতি
তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ রাজনৈতিক: মেনন
২২ এপ্রিল বিএনপির তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।





