জাতীয় শোক দিবসে(১৫ আগস্ট) জন্মদিন পালন করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কুশপুত্তলিকা দাহ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, গণতান্ত্রিক লীগ ও অনলাইন এক্টিভিস্ট’ নামের কয়েকটি সংগঠন।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ শেষে এ কুশপুত্তলিকা দাহ করা হয়।
এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের যুদ্ধাপরাধের পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়া জাতির সঙ্গে তামাশা করতেই আজ (১৫ আগস্ট) ভুয়া জন্মদিন পালন করে আসছেন।  আমরা তারএ কর্মকাণ্ডকে ধিক্কার জানাই।
পাশাপাশি আগামী দিনগুলোতে এই দিনে ভুয়া জন্ম দিন পালন থেকে বিরত থাকার আহবান জানান তারা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটিরসহ-সম্পাদক এম এ করিম,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, নতুনধারা বাংলাদেশ (এনডিবি)’র চেয়ারম্যান মোমিন মেহেদী, ন্যাপ নেতা মোস্তাক আহমেদ ভাসানী, কাজী  মাসুদ আহমেদ প্রমুখ।

ঢাকা, এএম, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর