জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাবন্দি মাওলানা এ কে ইউসুফের মরদেহ পোস্টমর্টেমের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
রোববার বিকাল ৪টা ৫৪ মিনিটে একটি নম্বরবিহীন সাদা রংয়ের মাইক্রোবাসে করে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে মরদেহ ঢামেকে নেয়া হয়।
এর আগে বিএসএমএমইউতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুব উর রহমানের তত্ত্বাবধানে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন শাহবাগ থানার এসআই আবু আনসার।
এখানে উল্লেখ করা হয়,চিকিৎসক এবং মৃত্যুর সময় উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে,অসুস্থতা এবং বার্ধক্যজনিত কারণে ইউসুফের মৃত্যু হয়েছে।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391950542.jpg[/img]
এদিকে দুপুরে জামায়াত নেতা ইউসুফের মরদেহ কারাবিধি অনুযায়ী পোস্টমর্টেমের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে কীভাবে তার মৃত্যু হয়েছে,তা জানাতে কারা মহাপরিদর্শককে (আইজি প্রিজন) নির্দেশ দেয়া হয়।
বেলা সোয়া তিনটার দিকে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি শাহিনুল ইসলামের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল-২ শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে পোস্টমর্টেম ছাড়াই মাওলানা ইউসুফের মৃতদেহ হস্তান্তর করতে নির্দেশনা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন তার আইনজীবী গাজী এম এইচ তামিম। তবে শুনানিকালে আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হায়দার আলী। পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
সকাল সাড়ে ১১ টায় রাজধানীর বিএসএমএমইউ (সাবেক পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জামায়াতের এই নেতা।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
রাজনীতি
পোস্টমর্টেমের জন্য ইউসুফের মরদেহ ঢামেকে স্থানান্তর
জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাবন্দি মাওলানা এ কে ইউসুফের মরদেহ পোস্টমর্টেমের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।





