বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দেশে যে সংঙ্কটপূর্ণ অবস্থা বিরাজ করছে, তা থেকে মুক্তি পেতে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই।

এই ধরনের পরিস্থিতিতে যারা জাতীয় ঐক্যের বিরুদ্ধে কথা বলে তারা দেশ ও জাতির বন্ধু হতে পারে না। এ অবস্থায় অর্থবহ জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। জনগণও এখন সেই ঐক্যের প্রত্যাশায় রয়েছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্টপুত্র বিশিষ্ট ক্রিড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৪৭তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন,

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কোকোর অকাল মৃত্যু সমগ্র জাতিকেই ব্যাথিত করেছে। ১/১১ এর অবৈধ সরকার দেশটাকে বিরাজনীতিকরণ করতে গিয়ে জিয়া পরিবারের প্রতি যে অত্যাচার নির্যাতন করেছে তারই ফল হচ্ছে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু।

এম. গোলাম মোস্তফা ভুইয়া আজ শনিবার বিকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে আরাফাত রহমান কোকোর ৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তৃণমুল নাগরিক আন্দোলন আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন। সংগঠনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান

লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এনডিপি প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী দেশ বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এমরকিবুল ইসলাম রিপন, জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর দক্ষিনের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাসুম বিল্লাহ, কবি নজরুল কলেজ ছাত্র দলের নেতা আহমেদ শাকিল প্রমুখ।

এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে যে অস্থিতিশীল অবস্থা চলছে তা থেকে মুক্তি পেতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় দেশ-জাতিকে কঠিন বিপর্য়ের মুখোমুখি হতে হবে। যার দায় থেকে রাজনীতিবিদরা মুক্তি পাবে না। দেশের জন্য জীবন দিতে যাদের চাওয়া পাওয়ার কিছু ছিল না, তারা এমন বাংলাদেশ চায়নি। এখন জনগণকে ভীত হয়ে বসে থাকলে চলবে না।

মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেছেন, ইচ্ছা করলেই সরকার জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে পারবে না। দেশের গভীর সংকটকালে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুর পর তার জানায়ায় উপস্থিত জনতার ঢলই তার উজ্জল প্রমান। যারা বাংলাদেশ থেকে জিয়া পরিবারকে মুছতে চান সেদিন কোকোর জানায়ায় উপস্থিত জনস্রোত তাদের বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করেছেন।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ মফিজুর রহমান লিটন বলেছেন, আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুর পরও ষড়যন্ত্রকারীরা জিয়া পরিবারের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সেই সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে গনপ্রতরোধ গড়ে তুলতে হবে।

সভা শেষে মরহুম আরাফাত রহমান কোকো, বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান পটল ও জননেতা আনোয়ার জাহিদ-সহ দেশের মহানমুক্তিযুদ্ধে ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এমবিএইচ