দেশে বর্তমানে ২৪ ঘণ্টায় এক সেকেন্ডও লোড শেডিং নাই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তালুকদার মোহাম্মদ ইউনুসের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গত ৪২ বছরে বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকা মন্ত্রীদের সময়ে একটুও বিদ্যুৎ উৎপাদন বাড়েনি। বর্তমান সরকার গত মেয়াদে যখন ক্ষমতা গ্রহণ করে তখন মাত্র ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপদন হতো। এখন এ উৎপাদন ১১ হাজার মেগাওয়াট।
বর্তমান সরকারের লক্ষ্যমাত্রা ৮০ শতাংশ মানুষের মধ্য বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। যেসব এলাকায় এখনও বিদ্যুৎ পৌঁছায়নি সেসব জায়গায় বিদ্যুৎ দেওয়ার জন্য সরকার কাজ করছে।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
'এক সেকেন্ডও লোড শেডিং নাই'
দেশে বর্তমানে ২৪ ঘণ্টায় এক সেকেন্ডও লোড শেডিং নাই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তালুকদার মোহাম্মদ ইউনুসের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।





