বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানের ফাঁসির প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে রমনা থানা জামায়াত।
সোমবার সকাল ৮টায় রাজধানীর মৌচাকে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি মৌচাক থেকে শুরু হয়ে মগবাজার ওয়্যারলেসে এসে সমাবেশে মিলিত হয়।
মিছিল শেষে ড. আহসান হাবীব বলেন, আওয়ামীলীগ ও শেখ হাসিনা ক্ষমতার মোহে গোটা দেশকে লাশের নগরীতে পরিণত করেছে। বিচার বিভাগকে ব্যবহার করে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হত্যা করার মাধ্যমে আ’লীগ মানবতাবিরোধী অপরাধ করছে।
জামায়াতের ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য ড. আহসান হাবিবের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানা জামায়াতের সেক্রেটারিএম জে রহমান, কর্মপরিষদ সদস্য আতাউর রহমান সরকার, জামায়াত নেতা আকতার হোসাইন, মাহবুবুর রহমান, ছাত্রনেতা আশ্রাফ উদ্দিন , মোস্তাফিজুর রহমান, মুরাদ হোসাইন প্রমুখ।
এছাড়া মগবাজার, নয়াটোলা, মধুবাগ, মালিবাগ, মৌচাক এলাকায় পিকেটিং করে জামায়াতে কর্মীরা।
ইআর





