কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম অভিযোগ করেছেন, বন্যাদুর্গতদের কাছে সরকারের এক ছটাক ত্রাণও পৌঁছাতে পারেনি ত্রাণ মন্ত্রণালয়। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী বন্যাদুর্গতদের সাহায্য করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এজন্য তাকে পদত্যাগ করতে হবে। অথবা সরকারের উচিত তাকে বরখাস্ত করা।

কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বঙ্গবীর এ দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শফিকুল ইসলাম দেলোয়ার, অ্যাডভোকেট মাহবুব হাসান রানা, কাউসার জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ৮ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত বন্যাদুর্গত এলাকায় তার কার্যক্রম এবং দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মতামত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন কাদের সিদ্দিকী।

এমবি