বাগেরহাটে একটি হত্যা মামলায় নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির ৬ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকালে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এসএম সাইফুল ইসলাম এ আদেশ দেন।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত একজনকে বেকসুর খালাস দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৫জন এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের কঠোর পুলিশি পাহারায় জেলা কারাগারে নেওয়া হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো- খুলনা জেলার রূপসা উপজেলার গোয়াল বাথান গ্রামের ২ সহোদর আব্দুল শেখ ও আব্বাস শেখ,একই গ্রামের আজমল হোসেন,রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামের আব্দুর রহমান,পাঁচালী গ্রামের আরিফ শেখ এবং বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মানসা-বাহিরদিয়া ইউনিয়নের মানসা চারাবটতলা গ্রামের মাসুদ রানা। এদের মধ্যে আব্দুর রহমান পলাতক রয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন আব্দুল মতিন গাজী।
মামলার বিবরণ থেকে জানা যায়,২০০৬ সালের ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে দণ্ডপ্রাপ্তরা রূপসা উপজেলার গিলাতলা গ্রামের ঠিকাদার ও মাছ ব্যবসায়ী শেখ শফিউজ্জামানকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনায় ওই রাতে নিহতের স্ত্রী নাসিমা বেগম ফকিরহাট থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ৬ সদস্যকে যাবজ্জীবন
বাগেরহাটে একটি হত্যা মামলায় নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির ৬ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত





