উপজেলা নির্বাচনের প্রচারণা চালানো নিয়ে ২ গ্রুপের সংঘর্ষে ১০ জন  আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার ১ নং ওয়ার্ডের বক্তারপুর মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, নির্বাচনী প্রচারণা চালানোর জন্য সাভার পৌরসভার ১,২ ও ৩ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ইয়াসমিন খন্দকার সাথী এলাকার ভোটারদের অফিসে ডেকে পাঠান।
তবে ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়ারা কাউন্সিলরের অফিসে না যাওয়ায় সাথী উত্তেজিত হয়ে তার ভাই রাব্বানীসহ ভোটারদের আসতে বাধা দেয়ার অভিযোগ এনে মনিরের স্ত্রী মাকসুদাকে মারধর শুরু করে।
তখন স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসলে সংঘর্ষে বাধে ও ১০ ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে মাকসুদা,সাজেদা,নাজমুন্নাহার ও রাহেলাকে গুরুতর অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার অফিসর ইন চার্জ ( ওসি) মোস্তফা কামাল জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে যাদের নাম আসবে তাদের গ্রেফতারে করা হবে।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]