ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ও দৈনিক সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টার সাথে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
মঙ্গলবার দলটির নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়,গত রোববার সন্ধ্যায় রাজধানীতে দুর্বৃত্তরা শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টা করে।
এ ঘটনায় প্রমাণিত হচ্ছে যে,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কি সাংঘাতিক অবনতি ঘটেছে। দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে।
ঢাকা, কেএ, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





