স্কুলশিশুদের এক অনুষ্ঠানে মঞ্চে বসে প্রকাশ্যে ধূমপানের জন্য ফেসবুকে ক্ষমা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। ভবিষ্যতে আর এমন ঘটনা ঘটবে না বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক পেজে এক পোস্টে মন্ত্রী লিখেছেন, গতকাল এবং আজকে বিভিন্ন গণমাধ্যমে আসা আমার একটি ছবি নিয়ে আমি খুবই লজ্জিত। অস্বীকার করি না,আমি একজন চেইন স্মোকার কিন্তু এভাবে প্রকাশ্যে ধুম পান করা আমার কোনভাবে ঠিক হয় নাই।
সোমবার সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জেএসসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বসে সমাজ কল্যাণমন্ত্রী মহসীন আলী ওই কাণ্ড ঘটান। এরপর তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
[b]ঢাকা, ২৮ জানুয়ারি(টাইমনিউজবিডি)// জেআই[/b]
রাজনীতি
ক্ষমা চাইলেন সমাজকল্যাণমন্ত্রী
স্কুলশিশুদের এক অনুষ্ঠানে মঞ্চে বসে প্রকাশ্যে ধূমপানের জন্য ফেসবুকে ক্ষমা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। ভবিষ্যতে আর এমন ঘটনা ঘটবে না বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।