সর্বদলীয় ইসলামী ছাত্রঐক্যের নেতারা বলেছেন, বিতর্কিত পাঠ্যসূচি সংশোধন করা না হলে সরকারকে চড়া মূল্য দিতে হবে।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম আল আমিনের সভাপতিত্বে ও ইসলামী ছাত্রসমাজের মহাসচিব মুহাম্মাদ নুরুজ্জামানের সঞ্চালনায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ আয়োজিত এক মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র ঐক্যের মুখপাত্র আবদুল কাদির, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি আবদুল্লাহ আল মাসউদ খান, খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোঃ আল আমিন, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহীম সাঈদ, ছাত্র ঐক্যের সমন্বয়কারী মুহাম্মদ আবুল হাশিম, ছাত্র ঐক্যের অর্থ সম্পাদক মোঃ ইসহাক মাহমুদ, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রধান সম্পাদক আবদুর রহমান, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাছিবুল ইসলাম, ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক তাকদীর হোসাইন, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাঈদুর রহমান সানী, ইসলামী ছাত্রসামজের কেন্দ্রীয় সদস্য মাহমুদুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, আগামী বছরের শুরুতে দেশের ছাত্র-ছাত্রীদের কাছে নতুন বই দেয়া হবে। সেই বই থেকে যদি হিন্দুত্ববাদ-নাস্তিক্যবাদী চিন্তা-চেতনা সম্বলিত গল্প-প্রবন্ধ কবিতা বাদ না দেয়া হয়, তাহলে সরকার ও নাস্তিকদের বিরুদ্ধে ছাত্র ঐক্য অসহযোগ আন্দোলন করতে বাধ্য হবে। নেতারা হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, এ দেশের ছাত্র-জনতা বিতর্কিত এ শিক্ষানীতি, শিক্ষা আইন ও ধর্মহীন পাঠ্যসূচি প্রত্যাখ্যান করেছে। বাংলার জমিনে এ পাঠ্যসূচি কোনোভাবেই বাস্তবায়ন হবে না, হতে দেয়া হবে না। ইসলামী ছাত্র-জনতা যে কোন মূল্যে তা প্রতিহত করবে ইনশাআল্লাহ। ইসলাম বিনাশী শিক্ষানীতি বাতিলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে নাস্তিক্যবাদী, হিন্দুত্ববাদী পাঠ্যসূচির কুফল সম্পর্কে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান নেতারা। বিজ্ঞপ্তি।

এসএ