মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে আদালত প্রাঙ্গণ থেকে ‘ডিবি’ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব।

নিম্ন আদালতে নিয়মিত হাজিরা দিতে গেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হুম্মামের ব্যক্তিগত সচিব মিনহাজ উদ্দিন চৌধুরী শিবলী।
তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ট্রাইব্যুনালে হাজিরার সময় হুম্মাম কাদের ও তার মা ফারহাত কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। তারা নিয়মিত হাজিরা দিতেই সেখানে গিয়েছিলেন। এ সময় ডিবি পরিচয় দিয়ে আদালত প্রাঙ্গণ থেকেই তাদের তুলে নিয়ে যাওয়া হয়।’

হুম্মামের ব্যক্তিগত আইনজীবী চৌধুরি মোহাম্মদ গালিব রাগিব দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, তথ্য প্রযুক্তি আইনে রায় ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন হুম্মাম।

আদালতের সামনে থেকেই তাকে ১০-১২ জন নিজেদের ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়।
তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমএনজে