দেশের উন্নয়নে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদর প্রসারী পরিকল্পনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত অনিবাসী প্রকৌশলীদের সম্মেলন ‘কনভেনশন অব এনআরবি ইঞ্জিনিয়ার্স’ উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীরা উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে চান, টেকনোলজি ট্রান্সফার করতে চান, নতুন নতুন আইডিয়া উপস্থাপন করতে চান। এগুলো গ্রহণযোগ্য সুপারিশ। প্রবাসী প্রকৌশলীরা এ দেশের সন্তান, এটাই তাদের মূল জায়গা।

এ সময় তিনি আরও বলেন, আমাদের দেশের ছেলে মেয়েরা খুব মেধাবী তাদের জন্য ডিজিটাল সেন্টার তৈরি করে দিয়েছি। আমরা শুধু বিদেশে খাদ্য পণ্য রপ্তানি করছি না, দেশে উৎপাদনের সাথে সাথে বিতরণও করছি। আমাদের এখন মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে। আমার বাড়ি আমার খামার, খাদ্য চাহিদা যেনো ব্যপক হয়। এই প্রকল্পে আমরা ব্যপক কাজ করছি।

তিনি আরও বলেন, পদ্মা সেতু দৃশ্যমান, কর্ণফুলী ট্যানেলের খনন কাজের উদ্বোধন করেছি। যাতে ঢাকার সাথে সমস্ত দেশের যোগাযোগ যেনো দ্রুত হয় সেই ব্যবস্থা করছি। দ্রুতগামী রেলও ব্যবস্থা নিচ্ছি। বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছে বাংলাদেশের অসংখ্য প্রকৌশলী।

তাদের অনেকে বড় কোম্পানিতে গুরু দায়িত্বে রয়েছেন। কেউবা বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে গবেষণা বা শিক্ষকতা করছেন। কেউ করছেন ব্যবসা। এ মেধাবী প্রকৌশলীদের মাঝে অনেকে আছেন যারা বাংলাদেশের জন্য কিছু করছেন অথবা করতে চাচ্ছেন।

অনিবাসী সেইসব প্রকৌশলীদের নিয়েই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘কনভেনশন অব এনআরবি ইঞ্জিনিয়ার্স’।

এএস